তেল আবিবের একটি বিলবোর্ডে ট্রাম্প–নেতানিয়াহুর সঙ্গে আরব নেতাদের ছবি
ইসরায়েলের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র চাপের মুখে পড়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগাম সতর্কতা পেয়েও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে গণমাধ্যমে খবর এসেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস গত ৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ হামলার প্রায় ১০ দিন আগে নেতানিয়াহুকে একটি স্পষ্ট সতর্কতা দিয়েছিলেন।
এরপর দ্য আটলান্টিক পত্রিকা জানায়, মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল তেল আবিবে গিয়ে নেতানিয়াহুকে হামাসের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।দ্য নিউইয়র্ক টাইমস ২৫ সেপ্টেম্বর জানায়, নেতানিয়াহু ১ অক্টোবর একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে এই সতর্কতার কথা গোপন রাখেন। নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে নেতানিয়াহু আবুধাবিতে তাঁর ঘনিষ্ঠ মিত্র বিন জায়েদের কাছে যান। গত রোববার তিনি একটি গোপন বৈঠকের জন্য সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেন।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, বিমানবন্দরে এক ঘণ্টার এই বৈঠকটি হয় এবং পরে অন্যান্য আরব দেশের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।