advertisement
advertisement

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার পুলিশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার পুলিশের

বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান পুলিশ সদস্যরা। আজ সোমবার রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক সংলগ্ন এলাকায়

advertisement

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর মেরুল–বাড্ডা এলাকায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছেন।পুলিশ জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হুমকি সংবলিত ই–মেইল পায়।

‘TypicalChineseman@gmail.com’ নামের একটি ই–মেইল ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়। মেইলে মঙ্গলবার ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে বলা হয়, ‘যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি করার পর আমরা ওখানে নিরাপত্তা জোরদার করেছি। হুমকিদাতা কে তা এখনো আমরা শনাক্ত করতে পারিনি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর