শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় ফটো ফ্রেমে ছয় বন্ধু। বাগেরহাটের স্বাধীনতা উদ্যান। ৫ অক্টোবর ২০২৬
তখনো সেভাবে সকাল হয়নি। প্রত্যন্ত গ্রামের বাড়ি থেকে মেয়েকে নিয়ে বেরিয়েছেন মা। প্রথমে ইজিবাইক, এরপর ভ্যান, আবার ইজিবাইক—তিনবার যানবাহন বদলে আজ সোমবার সকাল সাড়ে আটটার আগেই বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে পৌঁছান সুরাইয়া জাহান ও তাঁর মেয়ে সাজিয়া শাহারিয়ার ছোঁয়া। সাজিয়া এ বছর মোরেলগঞ্জ উপজেলার সুরেন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয়টির ১১ পরীক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সে। খুলনার সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে ভর্তি হয়েছে সাজিয়া। কলেজের ক্লাস এখনো শুরু হয়নি। এরই মধ্যে সে খুলনায় মেসে উঠেছে। একদিন আগে গ্রামের বাড়ি ফিরে মাকে নিয়ে আজ বাগেরহাটে এসেছে শিখো–প্রথম আলোর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে।সাজিয়াদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার এলাকায়।
প্রত্যন্ত এলাকা থেকে মেয়েকে নিয়ে অনুষ্ঠানে আসার কারণ জানতে চাইলে মা সুরাইয়া জাহান বলেন, ‘আমাদের এলাকাটা বেশ প্রান্তিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।