মানুষ একা চলতে পারে না। জীবনচলার পথে আপনজন কিংবা বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু যদি নেককার হয়, তাহলে সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং নেককাজে উদ্বুদ্ধ করে।বিপরীতে এমন বন্ধুও আছে, যার সান্নিধ্য ধীরে ধীরে মানুষকে পাপের দিকে নিয়ে যায়।
দুনিয়ায় যে সঙ্গ আনন্দের মনে হয়, আখিরাতে সেটিই হয়ে উঠতে পারে ভয়াবহ আক্ষেপের কারণ।আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় যে বন্ধুত্ব কেয়ামতের দিন খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আক্ষেপ করতে হবে। পবিত্র কোরআনে এমন এক ব্যক্তির আক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।বলা হয়েছে, ‘সেদিন জালিম ব্যক্তি নিজের হাত কামড়ে আফসোস করে বলবে, “হায়! আমি যদি রাসুলের সঙ্গে সেই পথ অবলম্বন করতাম! হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম!
আমার কাছে উপদেশ আসার পর সে-ই আমাকে তা থেকে বিচ্যুত করেছিল।” আর শয়তান তো মানুষের চরম বিপদের সময় তাকে ছেড়ে দেয়।’ (সুরা ফুরকান, আয়াত: ২৭–২৯)কী নির্মম সেই আক্ষেপ!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।