অ্যাসোসিওর নেতৃবৃন্দের সঙ্গে জাকার্তায় ইন্দোনেশিয়ার পর্যটনবিষয়ক উপমন্ত্রী নি লুহ পুস্পা (মাঝে)
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’ শুরু হয়েছে। ৩১টি সদস্যদেশের মধ্যে এতে অংশ নিয়েছে ২৭টি দেশ।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউয়ে আজ সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী বুধবার পর্যন্ত।সম্মেলনে এশিয়ার ২৭টি দেশের প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেনআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তির নতুন সম্ভাবনা তুলে ধরতে আয়োজিত এই সম্মেলনে হবে অ্যাসোসিওর পরিচালনা পর্ষদের সভা ও সাধারণ সভা।
এ ছাড়া এ আয়োজনে থাকছে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, ডিজিটাল রূপান্তর ও ডিজিটাল অর্থনীতি নিয়ে কৌশলগত আলোচনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই গভর্ন্যান্স ও দায়িত্বশীল এআই সম্পর্কিত অধিবেশন, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোবিষয়ক অধিবেশন, ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী, অ্যাসোসিও পুরস্কার ও অ্যাসোসিও ডিজিটাল এআই পুরস্কার প্রদান এবং আঞ্চলিক সহযোগিতা, স্টার্টআপের বিকাশ ও বিনিয়োগ নিয়ে মতবিনিময় সভা।সম্মেলনে ইন্দোনেশিয়ার পর্যটনবিষয়ক উপমন্ত্রী নি লুহ পুস্পা বলেন, ‘ইন্দোনেশিয়া কেবল একটি উৎপাদনশীল দেশ বা ব্যবসায়িক কেন্দ্র নয়, বরং...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।