advertisement
advertisement

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে তিন মাসের বেশি লাগবে না: বিএসইসি চেয়ারম্যান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে তিন মাসের বেশি লাগবে না: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানসহ অন্য অতিথিরা। আজ রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে

advertisement

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানসহ অন্য অতিথিরা। আজ রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনেদেশের ভালো কোম্পানি ও বহুজাতিক কোম্পানি যেন শেয়ারবাজারে আসে, সে জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে বসে তাদের উদ্বেগের জায়গাগুলো শুনছে নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য বিভিন্ন আইনি কাঠামো ও বিধিবিধানও সহজ করা হচ্ছে।

এর ফলে ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে তিন মাসের বেশি সময় লাগবে না। আজ সোমবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে ‘বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: নিরীক্ষা, প্রতিবেদন প্রণয়ন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় পেশাজীবী সংস্থাগুলোর ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার সংখ্যা কমে গিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর