advertisement
advertisement

ভিডিও ফুটেজে হামলাকারীরা ‘চিহ্নিত’, তবু অজ্ঞাতনামা আসামি করে মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
ভিডিও ফুটেজে হামলাকারীরা ‘চিহ্নিত’, তবু অজ্ঞাতনামা আসামি করে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা–কর্মীদের হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে

advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ডেপুটি রেজিস্ট্রার মো. মনির হোসেন বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। মামলায় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।এদিকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করায় প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষকেরা। তাঁরা বলছেন, হামলার একাধিক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের চেনেন। গণমাধ্যমেও তাঁদের পরিচয় ও হামলায় অংশ নেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এজাহারে চিহ্নিত ছাত্রসংগঠনের কোনো নামও ব্যবহার করা হয়নি।গতকাল রোববার রাতে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে, পরে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গতকাল রাতেই প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত ব্যক্তিদের আসামি করে মামলা করার দাবি জানান ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর