advertisement
advertisement

পূজার ছুটি শুরুর আগের শনিবার অফিস খোলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
পূজার ছুটি শুরুর আগের শনিবার অফিস খোলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার সচিবালয়ে

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে ছুটির আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। এ ছাড়া, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর