ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে ওই শিক্ষার্থী এই টিনের ঘরের চালের ওপর পড়েন। এতে গুরুতর আহত হওয়া থেকে রক্ষা পেয়েছেন তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থী রোববার দিবাগত রাত একটার দিকে সন্তোষ ভবনের নবম তলা থেকে লাফ দেন। সরাসরি মাটিতে না পড়ে টিনশেডের চালে পড়ায় তিনি বেঁচে গেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন চিকিৎসক ও সহপাঠীরা। এক্স-রে, এমআরআই রিপোর্টে হাড় ভাঙার প্রমাণ মেলেনি।
ব্যক্তিগত ও মানসিক চাপ থেকে ঘটনাটি ঘটেছে বলে হল প্রশাসন ধারণা করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।