advertisement
advertisement

সম্পদমূল্যের চেয়ে তিন গুণ দাম, সতর্ক করল বিএসইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
সম্পদমূল্যের চেয়ে তিন গুণ দাম, সতর্ক করল বিএসইসি

শেয়ারবাজার

advertisement

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম এক মাসে প্রায় ৯ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে। গত ৬ সেপ্টেম্বর ফান্ডটির প্রতিটি ইউনিটের বাজারমূল্য ছিল ২১ টাকা ৭০ পয়সা। আজ সোমবার এর প্রতিটি ইউনিটের দাম দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সা। অল্প সময়ে মিউচুয়াল ফান্ডটির এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য নির্ভর করে ফান্ডের সম্পদমূল্যের ওপর। সম্পদমূল্য বাড়লে তার সঙ্গে সংগতিপূর্ণভাবে বাজারমূল্য বেড়ে থাকে।

তবে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সম্পদমূল্যের তুলনায় বাজারমূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে।প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গতকাল রোববার দিন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির প্রকৃত সম্পদমূল্য ছিল ৯ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর