আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে র্যানকন লুব্রিকেন্টস। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান এবং র্যানকন লুব্রিকেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে সই করেন
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা করবে র্যানকন লুব্রিকেন্টস। এ জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ২ কোটি ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২৫ টাকা ধরে)। কারখানাটির কাজ শেষ হলে তাতে কর্মসংস্থান হবে ২৫০ জনের। এ জন্য প্রতিষ্ঠানটি আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে র্যানকন লুব্রিকেন্টস প্রায় সাড়ে ছয় একর জমি ইজারা নিচ্ছে। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান এবং র্যানকন লুব্রিকেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে সই করেন।
এক বিজ্ঞপ্তিতে ইনভেস্ট বাংলাদেশ এসব তথ্য জানিয়েছে।র্যানকন লুব্রিকেন্টস এত দিন আন্তর্জাতিক ব্র্যান্ড ‘শেল’–এর প্রিমিয়াম ইঞ্জিন অয়েল আমদানি করে দেশের বাজারে বিক্রি করে আসছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।