advertisement
advertisement

১০ অক্টোবর ঢাকায় ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’, চলছে নিবন্ধন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
১০ অক্টোবর ঢাকায় ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’, চলছে নিবন্ধন

আবাসন খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য প্রথম আলো ডটকমের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক আয়োজন। অনলাইনে চলছে নিবন্ধন

advertisement

প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। www.abashomela.pro ওয়েবসাইটে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক আয়োজন। ১০ অক্টোবর, শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে।

আয়োজনটিতে দেশের শীর্ষ আবাসন ব্যবসায়ী, ডেভেলপার, ইন্ডাস্ট্রি লিডার, আর্কিটেক্ট, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মার্কেটিয়ার ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।বিশেষজ্ঞদের অংশগ্রহণে ৫টি সেশনআয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত হবে পাঁচটি সেশন। ‘পিভট টু ট্রাস্ট: দ্য রিয়েল এস্টেট ওয়ে’ শীর্ষক প্রথম সেশনের স্পিকার হিসেবে থাকবেন অ্যাচিভ কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল।

তিনি গ্রাহকের আস্থা অর্জন এবং তার মাধ্যমে ব্যবসাকে দীর্ঘ মেয়াদে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর কৌশল তুলে ধরবেন।‘রিয়েল এস্টেট ইন ট্রানজিশন: চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক দ্বিতীয় সেশনটির স্পিকার হিসেবে থাকবেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর