advertisement
advertisement

ভুল করে নাটোর রেলস্টেশনে নামলেন জার্মান পর্যটক, খোয়ালেন ল্যাপটপ ও ক্যামেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভুল করে নাটোর রেলস্টেশনে নামলেন জার্মান পর্যটক, খোয়ালেন ল্যাপটপ ও ক্যামেরা

অভিযোগ জানাতে নাটোর সদর থানায় জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বুধবার রাতে

advertisement

নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র খোয়া গেছে। স্টেশনের বিশ্রামকক্ষ থেকে তাঁর ব্যাগটি চুরি হয়েছে, যেখানে ল্যাপটপসহ অন্য জিনিসপত্র ছিল। বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।ওই ঘটনায় ভুক্তভোগী পর্যটক ক্রিল ল্যান্ডার নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি বলেন, সন্ধ্যার দিকে ওই বিদেশি পর্যটক থানায় আসেন। নাটোর রেলস্টেশনের বিশ্রামাগার থেকে তাঁর জিনিসপত্র ও ব্যাগ চুরি হয়েছে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। ভুক্তভোগীকে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন তাঁরা।

ক্রিল ল্যান্ডার রাতে সদর থানায় সাংবাদিকদের জানান, তিনি বুধবার সকাল থেকে বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে ট্রেনে করে রওনা হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর