ন্যাশনাল ওলামা সামিটে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে, ৮ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি।
তাই সরকার যেন জুলাই গণ-অভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করে।বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে চরমোনাই পীর এ কথাগুলো বলেন।প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ডেঙ্গু-হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোন ধরনের তৎপরতা নেই। জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়।
একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সংকট মানুষের ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।