আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’–এ অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট প্রতিনিধিরা
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন বিভিন্ন বিষয়ের অ্যাক্রেডিটেশনবিষয়ক সিম্পোজিয়াম আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’–এর আয়োজক ছিল আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট প্রতিনিধিরা।অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষাদানের মান, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন খান তাঁর বক্তব্যে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাসুরেন্সের গুরুত্ব তুলে ধরেন।‘ফ্রম লোকাল এক্সিলেন্স টু গ্লোবাল রিকগনিশন: দ্য রোল অব ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং এএসিএসবি ও এসিবিএসপির প্রিন্সিপাল কনট্যাক্ট পারসন অধ্যাপক মো. মামুন হাবিব।
ব্যবসায় শিক্ষা অনুষদের মান, অংশীদারদের ভরসা এবং বৈশ্বিক স্বীকৃতি বাড়াতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।