advertisement
advertisement

চট্টগ্রামে উপকূলে পড়ে ছিল শিশুর অর্ধগলিত লাশ, জানা যায়নি পরিচয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রামে উপকূলে পড়ে ছিল শিশুর অর্ধগলিত লাশ, জানা যায়নি পরিচয়

শিশুর লাশ

advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় উপকূল থেকে আনুমানিক তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশ উদ্ধার হওয়া শিশুর পরিচয় জানা যায়নি।নৌ পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে প্রথমে স্থানীয় বাসিন্দারা শিশুর লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না।

ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে সাগরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির পরিচয় পাওয়া যায়নি। চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর