advertisement
advertisement

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাজঘাটে কংগ্রেস, ধ্রুব রাঠি যোগ দিলেন সিজেপির সমাবেশে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাজঘাটে কংগ্রেস, ধ্রুব রাঠি যোগ দিলেন সিজেপির সমাবেশে

রাজঘাটে যেতে বাসে চেপেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতারা। ৮ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

advertisement

কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে তিষ্টোতে দিচ্ছে না বিরোধী জোট ‘ইন্ডিয়া’। প্রথম দিন নির্বাচন কমিশন অভিযান ও আকাশবাণী ভবনে রাহুল–প্রিয়াঙ্কাদের অবস্থান, দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজ শেষে আচমকাই যন্তর মন্তরের পথে বিরোধী নেতাদের গ্রেপ্তার বরণ, আজ বৃহস্পতিবার তৃতীয় দিনেও কনট প্লেসে মধ্যাহ্নভোজ শেষে সদলে বাসে চেপে রাজঘাটে অবস্থান। তিন দিনেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সঙ্গে তাঁর বোন প্রিয়াঙ্কাসহ দলের সব শীর্ষ নেতা এবং জোট শরিকদের প্রতিনিধিরা অংশ নেন।শুধু বিরোধী জোট নয়, সরকারের চিন্তা বাড়িয়ে জ্ঞানেশ হটাও আন্দোলন তীব্রতর করে তুলেছে ককরোচ জনতা পার্টিও (সিজেপি)। ১০ অক্টোবর তাদের ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলন শুরুর আগে বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে তারা এক জনসমাবেশের আয়োজন করেছে। সেখানে সিজেপি নেতাদের সঙ্গে যোগ দেন অতি পরিচিত ইউপিউবার ধ্রুব রাঠি।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর