advertisement
advertisement

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার বন্ড কিনে নিল সরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি 
টাকার বন্ড কিনে নিল সরকার

অর্থ মন্ত্রণালয়

advertisement

সরকারের তারল্য ব্যবস্থাপনা উন্নত করতে মেয়াদপূর্তির আগেই বিক্রি করা বন্ড আবার কিনে নিয়েছে সরকার। প্রথমবারের মতো সরকার ট্রেজারি বন্ড মেয়াদপূর্তির আগে পুনঃক্রয় করল।

এর মাধ্যমে সেকেন্ডারি বাজারে সরকারের বিল–বন্ডের ক্রয়–বিক্রয়ের পথ আরও সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সরকার মেয়াদপূর্তির আগে দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে।

বাইব্যাক নিলামের মাধ্যমে এসব বন্ড কেনা হয় বন্ডের ক্রেতা বিভিন্ন সরকারি ব্যাংকের কাছ থেকে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ওপর এ নিলাম অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর