advertisement
advertisement

সুন্দর কণ্ঠ যথেষ্ট নয়, উপস্থাপনায় চাই জানাশোনা ও নিজস্বতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
সুন্দর কণ্ঠ যথেষ্ট নয়, উপস্থাপনায় চাই জানাশোনা ও নিজস্বতা

উপস্থাপনা কেবল সুন্দর করে কথা বলার নাম নয়। এটি তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার শিল্প

advertisement

ক্যামেরার সামনে একজন মানুষ কথা বলছেন। সামনে হয়তো টেলিপ্রম্পটার, পাশে প্রযোজকের নির্দেশনা, কানে ইয়ারফোন। অথচ পর্দার ওপাশে থাকা দর্শকের কাছে এসবের কিছুই গুরুত্বপূর্ণ নয়। তিনি দেখতে চান, যিনি কথা বলছেন, তিনি কী জানেন, কী বলছেন? তাঁর কণ্ঠে কি আস্থা আছে? তাঁর উপস্থাপনায় কি এমন কিছু আছে, যা দর্শককে পরের মুহূর্ত পর্যন্ত আটকে রাখবে?উপস্থাপনা কেবল সুন্দর করে কথা বলার নাম নয়। এটি তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার শিল্প।

একই সঙ্গে বিশ্বাস তৈরি করারও একটি প্রক্রিয়া।‘দ্য আর্ট অব কমিউনিকেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অব লিডারশিপ’—যোগাযোগের শিল্পই নেতৃত্বের ভাষা। উপস্থাপনার ক্ষেত্রেও কথাটি বেশ প্রাসঙ্গিক।

একজন উপস্থাপক শুধু একটি লেখা পড়েন না, তিনি একটি সংবাদ, একটি অনুষ্ঠান, একজন অতিথি কিংবা একটি গল্পকে দর্শকের কাছে জীবন্ত করে তোলেন।প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে অনষ্ঠিত অনলাইন কর্মশালা ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’-এর চতুর্থ সেশনে উঠে এসেছে উপস্থাপনার এমন নানা দিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর