advertisement
advertisement

প্রকৃত শ্রমিক প্রতিনিধি নিয়ে মজুরি বোর্ড গঠনের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
প্রকৃত শ্রমিক প্রতিনিধি নিয়ে 
মজুরি বোর্ড গঠনের দাবি

প্রকৃত শ্রমিক প্রতিনিধি নিয়ে দ্রুত নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ চার দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা–কর্মীরা। আজ শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে

advertisement

প্রকৃত শ্রমিক প্রতিনিধি নিয়ে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ চারটি দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা–কর্মীরা। অন্য দাবিগুলো হচ্ছে—গণতান্ত্রিক শ্রম বিধিমালা, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সমাবেশ ও মিছিল করে এসব দাবি করেছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা–কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপ্রধান এফ এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত বিল্লাল, কেন্দ্রীয় সদস্য মামুন, সাহিদা আক্তার, আকলিমা আক্তার প্রমুখ।

সভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন আউটসোর্সিং কর্মচারীর নেতা নুরুল হক, প্রাইভেট কার ইউনিয়নের সহসভাপতি আক্কাস মিয়া ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য সোহেলা রুমি।সংশোধিত শ্রম আইনে শিল্প খাতের শ্রমিকের মজুরি নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর