এমবাপ্পেকে নিয়ে সমালোচনাকে সরাসরি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন মরিনিও।
সমালোচনা এই মৌসুমে যেন কিলিয়ান এমবাপ্পের নিত্যসঙ্গী হয়ে ওঠেছে। চোটের মধ্যে প্যারিসে যাওয়া, সুইজারল্যান্ডে সাইকেল চালানো, মাঠের বাইরে তাঁর এমন নানা ঘটনা নিয়ে বিরক্ত রিয়াল মাদ্রিদ সমর্থকদের একাংশ। তবে এমবাপ্পেকে নিয়ে সমর্থকদের এসব সমালোচনা ভালোভাবে নেননি কোচ জোসে মরিনিও। ফরাসি অধিনায়ককে নিয়ে সব সমালোচনাকে সরাসরি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ এই কোচ।
হাঁটুর চোটে ফ্রান্স দল থেকে ছিটকে পড়লেন এমবাপ্পেতুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর চোটের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিনি ফ্রান্স ও সুইজারল্যান্ডে যান। এ সময় প্যারিসের একটি নৈশক্লাবের প্রবেশমুখে তাঁর ছবি প্রকাশিত হয়। সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রলও করতে থাকেন কেউ কেউ।তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।