পাকিস্তান অধিনায়ক হিসেবে ‘আনুষ্ঠানিক অভিষেক’ হয়েছে সাহিবজাদা ফারহানের
এশিয়ান গেমসেও দুটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাহিবজাদা ফারহান। তবে তাঁর নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হলো আজ। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ১০ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংসে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাহিবজাদা।তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তান জয় পেয়েছে ৪ উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে তাদের সামনে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা।
ওই রান ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।শ্রীলঙ্কার ইনিংসটা বলতে গেলে লাহিরু উদারা একাই টেনেছেন। ইনিংস উদ্বোধন করতে নেমে ১৯তম ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। এর আগে ৫৫ বলে ১১ চার ও ১ ছক্কায় তাঁর ৯১ রান করেন।উদারা ছাড়া শ্রীলঙ্কার আর দুজন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন ব্যক্তিগত সংগ্রহ। ১৮ বলে কামিন্দু মেন্ডিস ২৩ আর ১৫ বল খেলা দাসুন শানাকা করেছেন ১৮ রান।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ নেন ৩ উইকেট।বেশ ভালো সংগ্রহ দাঁড় করিয়েও শ্রীলঙ্কা তেমন লড়াই-ই করতে পারেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।