advertisement
advertisement

ওটিটির জমকালো রাতে চরকির বাজিমাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
ওটিটির জমকালো রাতে চরকির বাজিমাত

যাঁরা পেলেন ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কার

advertisement

বাংলাদেশের বিনোদনশিল্পের বিকাশ, ওটিটি (ওভার দ্য টপ) ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নির্মিত কনটেন্ট, শিল্পী ও নির্মাতাদের স্বীকৃতি দিতে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর বসেছিল আজ।মা ফাতেমা বেগমকে সঙ্গে নিয়ে এসেছেন অভিনেত্রী তমা মির্জা। দুজনকে দেখে আলোকচিত্রীরা ভিড় করেন, মাকে জড়িয়ে ধরে ক্যামেরায় পোজ দিলেন তিনি।

ছবি তোলা শেষে তমা প্রথম আলোকে বললেন, ‘কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে মনোনয়ন পেলে আমি আম্মুকে নিয়ে আসি। আম্মুও অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসত পছন্দ করে। আম্মু খুব লাকি, আম্মুকে সঙ্গে আনলে বেশির ভাগ সময় পুরস্কার পেয়েছি।’গত বছরের আসরেও এসেছিলেন ফাতেমা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ও (তমা মির্জা) খুব ভালো কাজ করছে।

আমি এখানে এসে খুব আনন্দিত।’গতকাল রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টার–এর যৌথ উদ্যোগে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের জমকালো আসর বসেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর