গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী এই প্রাইভেট কারে গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যায়
গাজীপুরের শ্রীপুরে মোবাইলফোনে আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন।
এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।