advertisement
advertisement

ভারত-পাকিস্তানের ‘শীতল যুদ্ধের’ শেষ কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
ভারত-পাকিস্তানের ‘শীতল যুদ্ধের’ শেষ কোথায়

ভারত–পাকিস্তানের মধ্যে নিকট ভবিষ্যতে আলোচনার সুযোগ খুবই কম

advertisement

কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়া একধরনের সংঘাত নিয়ন্ত্রণের চক্রে আটকে ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সামরিক সংঘর্ষ হতো। এরপর উত্তেজনা কমলে নতুন করে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হতো। পরবর্তী সময়ে সেই আলোচনা আবার আরেক সংঘাতের মধ্য দিয়ে ভেঙে পড়ত। তবে এখন সেই পুরোনো রূপরেখা পুরোপুরি ভেঙে পড়েছে। দুই দেশের মধ্যে ২০১৬ সালের পর থেকে আর কোনো উচ্চপর্যায়ের আলোচনা হয়নি।

এটি সাময়িক কোনো কূটনৈতিক ক্ষোভ নয়; বরং এটি ভারতীয় পররাষ্ট্রনীতির এক স্থায়ী পরিবর্তনকে নির্দেশ করে। ফলে এই অঞ্চলের নিরাপত্তাকাঠামো চিরতরে বদলে গেছে।বর্তমানের এই অচলাবস্থার মূল কারণ অতীত কূটনীতির মৌলিক ব্যর্থতা। পাকিস্তান ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৭১ সালে চিরাচরিত যুদ্ধ শুরু করেছিল। কিন্তু কোনো যুদ্ধ থেকেই প্রত্যাশিত ফল পায়নি।

এই অভিজ্ঞতা এবং ১৯৮০-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে মার্কিন–সমর্থিত মুজাহিদিনদের সাফল্য থেকে উৎসাহিত হয়ে পাকিস্তানের সামরিক বাহিনী একটি নতুন কৌশল গ্রহণ করে।ভারত-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকেএই কৌশল ছিল প্রথাগত যুদ্ধের বদলে সন্ত্রাসী হামলা বা ছায়াযুদ্ধ চালানো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর