৪৫ বলে ১০২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ
২৫০ রানের লক্ষ্য। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪০/৪। যার অর্থ রাঁচিতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনতে শেষ দুই ওভারে ১০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ১০ রানের আরেকটি হিসাবও ছিল, সেঞ্চুরি থেকে যে ওই দূরত্বেই ছিলেন শাই হোপ।অক্ষর প্যাটেলের করা ওভারটার প্রথম বলটাকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা বানালেন হোপ। পরের বলটাকে এক্সট্রা কাভারে ঠেলেও রান নিলেন না ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক।
তৃতীয় বলটাকে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরেই সেঞ্চুরি আর জয় উদ্যাপন করে নিলেন হোপ। ৪৫ বলে সেঞ্চুরি করে দলকে ৯ বল হাতে রেখেই দলকে ৬ উইকেটের জয় এনে দিলেন অধিনায়ক। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। আর তাতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। বিস্তারিত আসছে…
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।