advertisement
advertisement

নতুন চোটে আরও অনিশ্চিত নাহিদ রানার ফেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
নতুন চোটে আরও অনিশ্চিত নাহিদ রানার ফেরা

বাংলাদেশের তারকা ফাস্ট বোলার নাহিদ রানা

advertisement

চোট যেন নাহিদ রানার পিছু ছাড়ছে না! জিম্বাবুয়ে সিরিজে টি–টুয়েন্টি খেলতে গিয়ে সাইড স্ট্রেনের চোটে পড়েন। সেই চোট তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে দেয়নি, পুনর্বাসনপ্রক্রিয়া শেষ না হওয়ায় নেই আগামীকাল শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও।এ মাসের শেষ দিকে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে আমিরাতের ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফেরার কথা ছিল নাহিদ রানার।

তবে নতুন করে নিতম্বে ব্যথা অনুভব করায় সেই সম্ভাবনা এখন কমে গেছে। এমনকি এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট ও ঢাকায় দুই টেস্টের সিরিজে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।জিম্বাবুয়ের বিপক্ষে সাইড স্ট্রেনের চোট পাওয়ার পর দেড় মাস বোলিংই করতে পারেননি পেসার নাহিদ রানা। আগস্টের শেষ দিকে ছোট রানআপে বোলিং করে শুরু করেন মাঠে ফেরার প্রক্রিয়া।

গত মাসখানেকের অনুশীলনে ধীরে ধীরে ম্যাচ খেলার মতো অবস্থায় আসছিলেন তিনি।তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সপ্তাহখানেক আগে অনুশীলনে বোলিং করার সময় নিতম্বে ব্যথা অনুভব করেন নাহিদ রানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর