২৪-২৬ সেপ্টেম্বর আরিয়ান সিরাজ মাহমুদের চিত্রকর্ম নিয়ে ঢাকায় আয়োজিত হলো ‘ডুডলস অ্যান্ড ড্রিমস’ শীর্ষক একক প্রদর্শনী
আর দশটা শিশুর মতো আরিয়ানও একদম ছোটবেলা থেকে ছবি আঁকে। আগে আঁকত দেয়ালে, এখন আঁকে বিভিন্ন ক্যানভাসে। আট বছর পেরোনো আরিয়ান এখন এই আঁকাআঁকির মাধ্যমেই নিয়েছে দারুণ এক উদ্যোগ। ২৪-২৬ সেপ্টেম্বর তার সব চিত্রকর্ম নিয়ে ঢাকায় আয়োজিত হলো ‘ডুডলস অ্যান্ড ড্রিমস’ শীর্ষক একক প্রদর্শনী।
এই প্রদর্শনী থেকে উঠে আসা সব অর্থ দেওয়া হবে ক্যানসারের সঙ্গে লড়ছে, এমন এক শিশুর চিকিৎসা সহায়তায়।২৪-২৬ সেপ্টেম্বর আরিয়ান সিরাজ মাহমুদের চিত্রকর্ম নিয়ে ঢাকায় আয়োজিত হলো ‘ডুডলস অ্যান্ড ড্রিমস’ শীর্ষক একক প্রদর্শনীরাজধানীর আগা খান একাডেমির ফিফথ গ্রেডে পড়ে আরিয়ান সিরাজ মাহমুদ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হলো ‘ডুডলস অ্যান্ড ড্রিমস’ শীর্ষক আরিয়ানের একক চিত্রকর্ম প্রদর্শনী।
সহযোগিতায় ছিল বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানকাট)।এক দুপুরে গিয়েছিলাম আরিয়ানের প্রদর্শনী ঘুরে দেখতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।