বজ্রপাতে স্কুলমাঠের গাছ ফেটে চৌচির। দেখতে এসেছেন উৎসুক লোকজন। কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। ৮ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে বিদ্যালয়ের মাঠের একটি রেইনট্রিগাছ চৌচির হয়ে গেছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এ ছাড়া আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে চার শিক্ষার্থী আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবক ডেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।আজ বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের মধ্যে হলো ষষ্ঠ শ্রেণির ছাইমা আক্তার ও সানজিদা খানম এবং নবম শ্রেণির নোভা আক্তার বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলে।এ ছাড়া ষষ্ঠ শ্রেণির মোছা. মীম ও মো. নকিব এবং সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও মো. ফাহিম বজ্রপাতের শব্দে দিগ্বিদিক ছুটতে গিয়ে সামান্য আহত হয়।
সাত শিক্ষার্থীর সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।