advertisement
advertisement

জাকার্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো অ্যাসোসিওর সম্মেলন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
জাকার্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো অ্যাসোসিওর সম্মেলন

অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা

advertisement

আঞ্চলিক সহায়তা, এআই ইকোসিস্টেম জোরদার এবং টেকসই প্রযুক্তি প্রসারের অঙ্গীকারের মাধ্যমে ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ বুধবার শেষ হয়েছে ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে ২৭টি দেশের প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন।সম্মেলনের সমাপনী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি, স্মার্ট সিটি ও ইন্ডাস্ট্রিয়াল এআই নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার ক্রিয়েটিভ ইকোনমিমন্ত্রী তেওকু রিফকি হারসিয়া।

এরপর ‘এআই এক্সপেরিমেন্টস টু এআই ফ্যাক্টরি’বিষয়ক প্যানেল আলোচনার পাশাপাশি ক্লাউডসেকের কার্যক্রম তুলে ধরা হয়।দুপুরের পর এশিয়া-ওশেনিয়া অঞ্চলের জন্য শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সংলাপ ও প্যানেল আলোচনায় অংশ নেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর