পটুয়াখালীতে সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করছে কৃতী শিক্ষার্থী আমেনা নওশন। বুধবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
‘আমাদের স্কুল থেকে প্রতিবছর জিপিএ–৫ পাওয়া কোনো বড় ভাই–বোন প্রথম আলোর সংবর্ধনা পেয়েছে। পত্রিকার পাতায় ও অনলাইনে তাদের সাফল্যের খবর দেখে আমিও স্বপ্ন দেখতাম, একদিন আমিও এমন সংবর্ধনা নেব। আজ প্রথম আলোর এই মঞ্চে দাঁড়িয়ে আমি সংবর্ধনা নিয়েছি।
আমার অনেক দিনের একটি স্বপ্ন আজ পূরণ হলো।’আজ বুধবার পটুয়াখালীতে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী আমেনা নওশন এ কথা বলে।
জেলার গলাচিপা উপজেলা থেকে আসা এই শিক্ষার্থী গলাচিপার আমখোলাহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে।সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।