advertisement
advertisement

গাছের চারা রোপণ করলেন হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
গাছের চারা রোপণ করলেন হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা

হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ

advertisement

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে হাবিপ্রবি বন্ধুসভা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে ৪ অক্টোবর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হয় নানা প্রজাতির গাছের চারা।

চারার স্থান নির্বাচন ও ক্রয় থেকে শুরু করে রোপণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বন্ধুসভার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ।বন্ধুরা জানান, সারা দিনের ব্যস্ততার মধ্যে প্রকৃতির সান্নিধ্যে কাটানো এ সময় বন্ধুদের কাছে এক আনন্দঘন অভিজ্ঞতায় রূপ নেয়। পরিবেশবান্ধব এই উদ্যোগকে দারুণভাবে উপভোগ করার পাশাপাশি ভবিষ্যতেও এমন সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর