advertisement
advertisement

উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে এবার ১৭ টাকা বাড়ল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে এবার ১৭ টাকা বাড়ল

উড়োজাহাজ

advertisement

দেশে টানা কয়েক মাস কমার পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম তিন মাস ধরে বাড়ছে। এবার বাড়ানো হয়েছে প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা। এর আগে গত মাসে বাড়ানো হয় ৬ টাকা ১৩ পয়সা। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে তারা।বিইআরসির নতুন দর বলছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১.১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে। আর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের লিটারের দাম ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে; যা আগে ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর গত মার্চে দুই দফায় প্রতি লিটারে বেড়েছিল মোট ১০৭ টাকা।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর