advertisement
advertisement

ছুটে আসছিল স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
ছুটে আসছিল স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)

advertisement

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে গত ৯ আগস্ট সন্ধ্যায় একটি সতর্কবার্তা আসে।বার্তাটি পাঠায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বার্তায় সংস্থাটি জানায়, বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে ভারতের একটি পুরোনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ (ডেব্রিস)।স্যাটেলাইটের এত কাছ দিয়ে কোনো বস্তু যাওয়ার সময় সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়।

সংঘর্ষ হলে স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসের আশঙ্কা থাকে।২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি রাশিয়ার অকেজো স্যাটেলাইট কসমস-২২৫১ এবং যুক্তরাষ্ট্রের সচল যোগাযোগ স্যাটেলাইট ইরিডিয়াম-৩৩ মহাকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। ওই সংঘর্ষে দুটি স্যাটেলাইটই ধ্বংস হয়ে যায়।বিএসসিএলের প্রকৌশলীদের কাছে অপেক্ষা করার মতো সময় ছিল না।

গাজীপুরে অবস্থিত গ্রাউন্ড স্টেশনে পরবর্তী চার দিন উদ্বেগের মধ্যে কাটে তাঁদের।রাজধানীর বাংলামোটরে বিএসসিএল কার্যালয়ে আজ বুধবার সকালে এভাবেই সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ইমাদুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর