চুয়াডাঙ্গায় সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের একাংশ। বুধবার দুপুরে শহরের সাহিদ গার্ডেনে
তিন বছর আগে বড় মেয়ে উমামী আকরাম খানের সঙ্গে প্রথম আলোর সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন শাহানা পারভীন। এবার ছোট মেয়ে ইমামী আকরাম খান জিপিএ-৫ পাওয়ায় তার সঙ্গে এসেছেন। দুই মেয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে খুশি এই অভিভাবক। এরপরও কিছুটা খেদ আছে তাঁর। বললেন, ‘মেয়েদের সঙ্গে দুটি অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দ পেয়েছি। তবে মনের কোণে কিছুটা কষ্ট আছে।
আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি।’বুধবার চুয়াডাঙ্গায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শাহানা পারভীন এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময় শাহানার বক্তব্যকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেক অভিভাবক মুন্নি রহমান বলেন, ‘প্রথম আলোর আয়োজন দেখে মনে হয়, নিজে আবার পরীক্ষার হলে বসে পড়ি।’ অনুষ্ঠান নিয়ে বলেন, ‘এখানে গুণী-মানি অনেকেই কথা বললেন। অনেকের সঙ্গে পরিচিত হলাম।
এককথায় অনেক অনেক ভালো লেগেছে।’চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীদের একাংশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।