ভাঁজ খুললে আইফোন ডুও এমন দেখায়
অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোন আইফোন ডুও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহও তৈরি করেছে। খোলা অবস্থায় আইফোন ডুওতে রয়েছে ৭ দশমিক ৬ ইঞ্চি ভেতরের পর্দা। অ্যাপলের দাবি, এটিই এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। ভাঁজ করা অবস্থায় এর বাইরের পর্দার আকার ৫ দশমিক ৪ ইঞ্চি, যা আইফোন ১৮ প্রোর পর্দার প্রায় ৯০ শতাংশ জায়গা ব্যবহার করে।এখন দেখা যাক আইফোন ডুও কেন অনন্য। দুই পর্দার আকৃতির অনুপাত একই রাখা হয়েছে।
ফলে ফোন খোলা বা বন্ধ করা হলেও পর্দায় থাকা কনটেন্টের আকারের সামঞ্জস্য বজায় থাকবে। পর্দায় ন্যানো টেক্সচার ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা আলোর প্রতিফলন কমানোর পাশাপাশি ভাঁজের দাগও তুলনামূলকভাবে কম দৃশ্যমান করবে। ভাঁজ করা অবস্থায় ফোনটি প্রায় একটি পাসপোর্টের আকারের। এতে গোলাকার কোণ ও একটানা ফ্রেম ব্যবহার করা হয়েছে।
অ্যাপলের মতে, বাস্তবে ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়।ভাঁজযোগ্য নকশার কারণে ফোনটির ক্যামেরায়ও নতুন কিছু সুবিধা যুক্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।