মানুষ ভুল করে অনেক সময় নিজের দায় অন্যের ওপর চাপিয়ে দেয়। ‘ও আমাকে প্ররোচিত করেছে’, ‘বন্ধুরা না বললে আমি করতাম না’, ‘পরিস্থিতিই আমাকে বাধ্য করেছে’—এমন অনেক অজুহাত আমাদের পরিচিত। কিন্তু আল্লাহর আদালতে এসব অজুহাত কতটা কাজে আসবে?অপরাধীদের দাবি কেয়ামতের দিন মানুষকে যখন হিসাবের মুখোমুখি করা হবে, তখন অপরাধীরা শয়তানকে দায়ী করতে থাকবে। বলবে, শয়তানই আমাদের পথভ্রষ্ট করেছে।
কিন্তু সেদিন শয়তানও চুপ থাকবে না।সে নিজের দায় অস্বীকার করে বলবে, সে কাউকে জোর করেনি; শুধু ডেকেছে, আর মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। কোরআন সেই ভয়াবহ দৃশ্যের কথা স্পষ্টভাবে তুলে ধরেছে।শয়তানের ভাষ্য পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যখন সবকিছুর ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তা ভঙ্গ করেছি।
তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না; আমি শুধু তোমাদের আল্লাহর অবাধ্যতা করার জন্য ডেকেছি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।