advertisement
advertisement

এআই দিয়ে ওয়েব অ্যাপ বানিয়ে যেভাবে ভাইরাল হলেন সাব্বির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
এআই দিয়ে ওয়েব অ্যাপ বানিয়ে যেভাবে ভাইরাল হলেন সাব্বির

মো. সাব্বির হোসেন

advertisement

বাংলাদেশের ৬৪ জেলার কোন কোনটিতে ঘুরেছেন, এক ক্লিকেই তা দেখা যায় মানচিত্রে। নিজের নাম দিয়ে সেই মানচিত্র ডাউনলোডও করা যায়। আবার চার-পাঁচটি জেলা নির্বাচন করলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাজিয়ে দিতে পারে পুরো ভ্রমণ পরিকল্পনা—কোথায় আগে যাবেন, কোথায় থাকবেন, কীভাবে যাবেন, সম্ভাব্য খরচ কত হবে, এসবও জানা যাবে। বাংলাদেশের ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থান সম্পর্কে রয়েছে তথ্য।

আছে বিশ্ব মানচিত্র, কুইজ ও ইন্টারেকটিভ গেমও।এমন একটি ওয়েব অ্যাপ তৈরি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন মো. সাব্বির হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বর্তমানে সফটওয়্যার ডিজাইনের কাজ করেন সাব্বির।কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল অ্যাপ ও সফটওয়্যার ডিজাইনের সঙ্গে ছয় বছরের বেশি সময় ধরে কাজ করছেন সাব্বির।

নিজের পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভাবনাটিকে বাস্তবে রূপ দিতে শুরু করেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর