advertisement
advertisement

পুলিশের চাকরি ছেড়ে রাজ কুমার হয়ে ওঠা তারকার গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ণ
পুলিশের চাকরি ছেড়ে রাজ কুমার হয়ে ওঠা তারকার গল্প

রাজ কুমার

advertisement

পর্দায় মুখটি দেখা যাওয়ার আগেই কণ্ঠ শুনে তাঁকে চিনে ফেলা যেত। ভারী স্বর, শব্দের ওপর জোর, বাক্যের মাঝখানে বিরতি—তারপর সেই পরিচিত সম্বোধন, ‘জানি’। কখনো কথায় হুমকি, কখনো বিদ্রূপ, কখনো প্রেম। রাজ কুমারের মুখে সংলাপ হয়ে উঠত দৃশ্যের প্রধান আকর্ষণ। তাঁর সেই স্বর আর কথা বলার ভঙ্গি অনুকরণ করে আজও দর্শক মাতান মিমিক্রি শিল্পীরা। রিয়েলিটি শো থেকে পুরস্কার বিতরণীর মঞ্চ—নানা আয়োজনে ফিরে আসে তাঁর সংলাপ বলার স্বতন্ত্র ধরন।

যুগে যুগে হিন্দি সিনেমায় অনেক অভিনেতার সংলাপ জনপ্রিয় হয়েছে। রাজ কুমারের ক্ষেত্রে সংলাপ বলার ধরনটিই হয়ে উঠেছিল তাঁর পরিচয়। তবে তাঁর অভিনয়জীবন কেবল দাপুটে উচ্চারণের গল্প নয়। অসহায় কৃষক, অসুস্থ স্বামী, দ্বিধাগ্রস্ত প্রেমিক কিংবা অভিজাত মানুষের চরিত্রেও স্মরণীয় কাজ করেছেন তিনি। আজ ৮ অক্টোবর তাঁর জন্মের ১০০ বছর পূর্ণ হচ্ছে। ১৯২৬ সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের বেলুচিস্তানের লোরালাইয়ে (এখন পাকিস্তানে) জন্মেছিলেন তিনি।

জন্মনাম কুলভূষণ পণ্ডিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর