গোলের পর ফর্টিসের পা ওমর বাবুর উদযাপন
প্রথম মিনিটেই গোল, চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ। এরপর লাল কার্ড, একের পর এক গোল—বাংলাদেশ ফুটবল লিগে আজকের দিনটা ছিল গোলেরই। চার ম্যাচে জাল কেঁপেছে ১৮ বার। এর মধ্যে দুই ম্যাচেই হয়েছে ১৩ গোল। কিংস অ্যারেনায় ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ফর্টিস এফসি।
বড় জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে ফর্টিস; আর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা।কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর প্রথম মিনিটেই নেপালি উইঙ্গার মনীশ দাঙ্গির গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির হোসেন। শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে ঢাকা ওয়ান্ডারার্স। মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি দলটি।
প্রথমার্ধের শেষ দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে তাদের জন্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।