ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনি ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে ঝুলছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব্যবহৃত ঝুড়ি, বালতি ও মগে লাগানো হয়েছে এসব গাছ। একসময় যে সড়কে আবর্জনার দুর্গন্ধ ছিল, সেখানে এখন ছড়াচ্ছে ফুলের সুবাস। চার তরুণের উদ্যোগে বদলে যাওয়া এই কলোনি ঘুরে দেখেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনি পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় তিনি এলাকার পরিবেশের উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায়ও এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।পরিদর্শন শেষে আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বাঁশবাড়ি কলোনির একটি ছবি পাঠিয়েছিলেন। ছোট একটি সড়ককে এলাকার মানুষ যেভাবে সুন্দর করে তুলেছেন, তা দেখে তিনি অভিভূত।
মানুষের বসবাসের জায়গাগুলো পরিষ্কার রাখা এবং সেখানে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ উন্নত করা প্রয়োজন।পরিবেশমন্ত্রী বলেন, স্থানীয় মানুষের মধ্যে এ ধরনের উদ্যোগের প্রতি আগ্রহ তৈরি করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।