advertisement
advertisement

সিটির প্রতি অবিচল আস্থা মারেসকার, আপিলে জয় নিয়েও তিনি নিশ্চিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সিটির প্রতি অবিচল আস্থা মারেসকার, আপিলে জয় নিয়েও তিনি নিশ্চিত

ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেসকার গলায় কোনো জড়তা নেই

advertisement

ঝড়টা উঠেছে গত সপ্তাহেই। ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১০০টির বেশি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে। পয়েন্ট কাটা পড়া থেকে শুরু করে শীর্ষ লিগ থেকে অবনমন, এমনকি নির্বাসনের খড়্গও ঝুলছে সিটির মাথার ওপর। এমন এক টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেসকার গলায় কোনো জড়তা নেই, নেই এতটুকু দ্বিধা।

আজ সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন, ক্লাবের প্রতি তাঁর আস্থা অবিচল এবং আপিলে জয় নিয়ে তিনি এক শ ভাগ নিশ্চিত।গত জুনে সিটির দায়িত্ব নেওয়ার আগে পেপ গার্দিওলার সহকারী হিসেবেও কাজ করেছেন এই ইতালিয়ান। আদালতের রায়ের পর এই প্রথম প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেছেন মারেসকা, ‘ক্লাবের ওপর আমার পুরোপুরি আস্থা আছে। ক্লাবের মানুষের ওপর আমার বিশ্বাস আছে বলেই এখানে যোগ দিয়েছি।

পৃথিবীতে আর কোনো ক্লাবে আমি যেতে চাইতাম না।’স্বাধীন কমিশন রায় দিয়েছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে সিটি কয়েকটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে ভুয়া চুক্তি করে প্রায় ৯০ কোটি পাউন্ডের আয় বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে দেখিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর