advertisement
advertisement

চোটে দুই ম্যাচে নেই বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
চোটে দুই ম্যাচে নেই বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়া

চোটের কারণে বার্সেলোনার হয়ে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না রাফিনিয়া।

advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে প্রীতি ম্যাচে প্রতিপক্ষের একটা ট্যাকল। তাতেই হ্যামস্ট্রিংয়ের পুরোনো যন্ত্রণা নতুন করে জেগে উঠল। ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে পাওয়া হ্যামস্ট্রিংয়ের সেই চোটের কারণে বার্সেলোনার হয়ে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না রাফিনিয়া। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। পাশাপাশি ব্যস্ত সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্লিক। তাঁর মতে, এমন সূচির কারণে খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়ছে।

চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সাফ্লিক জানিয়েছেন, রাফিনিয়ার চোট গুরুতর নয়। তবে সতর্কতার অংশ হিসেবে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বার্সেলোনা। কোচ বলেছেন, স্ক্যানে কিছু একটা ধরা পড়েছে। তবে চোটটা গুরুতর নয়। এরপর ফ্লিক যোগ করেন, ‘এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গত মৌসুমে ও অনেক চোটে পড়েছিল। আমার মনে হয়, তিনবার চোটে পড়েছিল ও।

তাই আমরা সাবধানতা অবলম্বন করছি।’ ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন রাফিনিয়াআগামীকাল হেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা অধিনায়ক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর