পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের তিন সদস্য ও দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে পুলিশের তিন সদস্য, দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহত ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মো. জুম্মান (৩০), মো. মোস্তফা (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)।
আহত দুই আসামি হলেন জেলার বিজয়নগর উপজেলার মোহন মিয়া (৪৫) এবং একই উপজেলার রুজিনা বেগম (৩২)।
তাঁদের মধ্যে মোহন মাদক মামলায় রিমান্ডের আসামি এবং রুজিনা পারিবারিক মামলার আসামি।পুলিশ কনস্টেবল মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের তিন কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।