শেষ বেলায় প্রতিরোধ গড়েছেন ম্যাট রেনশ ও প্যাট কামিন্স
২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গেছে অস্ট্রেলিয়া। তিন টেস্টের সিরিজ নিয়ে তাই বাড়তি একটা আগ্রহ আছে। তবে গতকাল ডারবানে সেই ম্যাচের প্রথম দিনে খেলা হতে পারল মাত্র ৬৫.২ ওভার। আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হওয়া প্রথম দিনটায় আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার দিনটা আরও খারাপ হতে পারত।
১২৪ রানে ৬ উইকেট হারানোর পর আর বিপদ বাড়তে দেননি ম্যাট রেনশ ও অধিনায়ক প্যাট কামিন্স।দিনের শুরুতে সবাইকে চমকে দিয়ে ১০ বছর পর টেস্টে ফেরা নিক ম্যাডিনসনকে ওপেনিংয়ে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। মাঝে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া ম্যাডিনসন প্রত্যাবর্তনের ম্যাচে পড়ে যান বড় পরীক্ষায়।
৩৩ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি— ওপেনারদের ভেতরে তাঁর চেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের ঘটনা আছে মাত্র দুটি।১৯৯৫ সালে ডানেডিন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বল খেলে শূন্য রানে আউট হন নিউজিল্যান্ডের ড্যারিন মারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।