প্রতিদিন একজন পূর্ণবয়স্ক পুরুষের ৩০ গ্রাম ও নারীর ২০ গ্রাম খাদ্য আঁশ গ্রহণ করা উচিত। কীভাবে প্রতিদিনের খাদ্যতালিকায় আঁশ বাড়াবেন, তা জেনে নিন।পূর্ণশস্য বেছে নিনসাদা চাল বা পরিশোধিত ময়দার চেয়ে ঢেঁকিছাঁটা চাল, লাল বা পূর্ণগমের আটা, ওটস, কিনোয়া ও যব বা বার্লিতে বেশি খাদ্য আঁশ পাওয়া যায়।গোটা ফল খানপেয়ারা, আপেল, নাশপাতি ইত্যাদি ভালোভাবে ধুয়ে খোসাসহ খান।
শাকসবজির পরিমাণ বাড়ানপ্রতিদিন বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি খাবারে রাখুন। কাঁচা সালাদ খেতে পারেন, রান্না করা সবজিও খান। রান্না করলে খাদ্য আঁশ নষ্ট হয়ে যায়—এ ধারণা ঠিক নয়। বাদাম ও বীজ রাখুনপরিমিত বাদাম, চিয়া সিড, তিসি ও কুমড়ার বিচি, বিকেলের নাশতায় পপকর্ন, খই ও লাল চিড়াও ভালো বিকল্প হতে পারে।ডাল ও ছোলা উপকারীডাল, ছোলা, মটরশুঁটি ও অন্যান্য ডালজাতীয় খাবার খাদ্য আঁশের ভালো উৎস।
ইসবগুলের ভুসিইসবগুলের ভুসি দ্রবণীয় খাদ্য আঁশের একটি ভালো উৎস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।