নিখোঁজ বিড়াল ‘মিরুশি’
চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ‘মিরুশি’ নামের পার্সিয়ান জাতের সাত মাস বয়সী একটি বিড়াল। এখনো সেটির খোঁজ মেলেনি। বিড়ালটির সন্ধানে এলাকায় মাইকিং করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন দুই বোন।ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে।
শহরের ৭ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকার বাসিন্দা শিক্ষার্থী দুই বোন হাবিবা ইসলাম ও আয়শা ইসলাম ওই বিড়ালটি পুষতেন।শুধু ‘মিরুশি’ নয়, বিদেশি ও দেশি মিলিয়ে তাঁদের আরও সাতটি বিড়াল রয়েছে। হাবিবা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আর ছোট বোন আয়শা সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) অধ্যয়নরত।হাবিবা গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামে একটি পোস্ট দেন।
তাতে বলা হয়, ৪ অক্টোবর তাঁদের পুরুষ বিড়াল ‘মিরুশি’ নিখোঁজ হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।