advertisement
advertisement

খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি করবে, গ্রাহকদের চিঠি দিয়ে জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি করবে, গ্রাহকদের চিঠি দিয়ে জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো

advertisement

বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গ্রাহকদের উদ্দেশে ব্যাংকটির দেওয়া এক চিঠিতে ব্যাংকটি জানিয়েছে, ব্যবসা বিক্রির এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।

গ্রাহকদের সেবা পেতে যেন কোনো ধরনের অসুবিধা না ঘটে, এ জন্য প্রধান অংশীজনদের সঙ্গে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড।স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব প্রত্যেক গ্রাহককে এ চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সময়ে সময়ে ব্যবসা বিক্রির বিষয়টি গ্রাহকদের অবহিত করা হবে।

গ্রাহকদের আমানত ও সেবা আগের মতোই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলবে।গ্রাহকদের উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা বা বিকল্পগুলো যাচাই করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর