ভুবনেশ্বর কুমার
চার বছর কম সময় নয়। ক্রিকেটারদের জন্য ত্রিশের কোঠা পার হলে তা মনে হয় আরও দীর্ঘ! আর পেসার হলে তো কথাই নেই। তবে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার যেন এসব ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। প্রায় চার বছর পর ৩৬ বছর বয়সে আবারও ভারত দলে ফিরেছেন এই পেসার। গতকাল ঘোষিত ভারতের নিউজিল্যান্ড সফরের টি–টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি। হঠাৎ কেন ভারত ভুবনেশ্বরকে জাতীয় দলে ফেরাল?
এ প্রশ্নের উত্তর খোঁজা যাক।ভারতের হয়ে সর্বশেষ কবে খেলেছেনভারতের হয়ে ভুবনেশ্বর সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে হওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে। বাকি দুই সংস্করণে জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন আরও আগে। ২০১৮ সালের জানুয়ারিতে টেস্ট আর ২০২২ সালের জানুয়ারিতে ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ভুবনেশ্বর।এর পর থেকে ভুবনেশ্বর খেলেছেন ভারতের দুই ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফি ও আইপিএলে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দুটি শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।