বিশ্বসাহিত্যের অন্যতম বড় এবং মর্যাদাপূর্ণ আসর ‘ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা ২০২৬ (Frankfurter Buchmesse- 2026)-এর ৭৮তম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৬ অক্টোবর সন্ধ্যায় জার্মান সময় ১৭:৩০ মিনিটে ফ্রাঙ্কফুর্টের মেসের কংগ্রেস সেন্টারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এই বইমেলার পর্দা উন্মোচিত হয়।মেলা আজ বুধবার (৭ অক্টোবর) থেকে ১১ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণ ও ব্যবসায়িক পরিদর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মেলায় প্রধান আকর্ষণ গেস্ট অব অনার হিসেবে অংশ নিয়েছে চেক প্রজাতন্ত্র । আ কান্ট্রি : অন দ্য কোস্ট বা ‘উপকূলের একটি দেশ’ প্রতিপাদ্য নিয়ে নিজেদের সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরছে দেশটি।এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল বেশ প্রাণবন্ত এবং কিছুটা নাটকীয়তায় ভরপুর। মেলার বিদায়ী পরিচালক জার্গেন বোস প্রথাগতভাবে হাতুড়ির প্রতীকী আঘাতে ২০২৬ সালের এই বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী মঞ্চে সমাজ ও রাজনীতিতে সাহিত্যের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বক্তারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।